শেক্সপিয়ারের সনেট (অনুবাদ)
বিশ্ব অনুবাদ দিবসে তিনটি অনুবাদ কবিতা পোস্ট করলাম। তিনটিই শেক্সপিয়ারের সনেট। ২০১৫ থেকে ২০২০-র মধ্যে অনুবাদগুলি করেছিলাম।
শেক্সপীয়রের সনেট – ১৮
==============
তোমার তুলনা আমি খুঁজে ফিরি বসন্তের দিনে
তবু তুমি তার চেয়ে প্রিয় আরও; সুন্দর, কোমল,
কখনও অকাল-ঝড়ে ফুল ঝরে রুক্ষ ফাগুনে,
কখনও বসন্ত বড় সময়-অভাবে বিহ্বল।
কখনও স্বর্গ-আঁখ মেলে ধরে নির্নিমেষ কর
কখনও স্বর্ণ-রূপ ক্রমশই অনুজ্জ্বল হয়,
কখনও সুষমা থেকে ঝরে যায় প্রত্যেক সুন্দর
স্বভাব-নিয়মে, কিংবা সময়ের ক্রুর অপচয়ে।
তোমার বসন্ত, জেনো, চির-কাল-স্থায়ী হবে তাও
তোমার লাবণ্য তুমি হারাবে না কোনোদিন, প্রিয়,
মৃত্যুর দম্ভ যাবে, যদি তুমি সে পথে দাঁড়াও,
শাশ্বত কাব্যে যদি হয়ে ওঠো ক্রমে স্মরণীয়!
যতদিন প্রাণ থাকে, এ’ জাহান চোখ মেলে চায়,
এ’ কাব্য ততদিনই – তোমায় জীবন দিয়ে যায়।।
(Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date;
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimm'd;
And every fair from fair sometime declines,
By chance or nature’s changing course untrimm'd;
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow’st;
Nor shall death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st:
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee.)
শেক্সপীয়রের সনেট - ১৩০
===================
চোখে তার সূর্যের উজ্জ্বলতা লেশমাত্র নেই;
অধর-আভার চেয়ে প্রবালও রক্তিম আরো বেশি;
তুষার শুভ্র হলে, বুক তার রঙা ধূসরেই;
চুল বাঁকা তার হলে, সে আমার এলোতন্ত্রীকেশী।
গোলাপ দেখেছি আমি শ্বেত-রক্ত বর্ণ-সজ্জায়,
কিন্তু চিবুকে অই এমন সজ্জা মেলা ভার;
সুগন্ধীর কিছু ঘ্রাণে আরো বেশি সুখ পাওয়া যায়
যতটা সুবাস নিয়ে ঘন হয় নিঃশ্বাসেরা তার।
মধুর কণ্ঠ তার ভালোবাসি, তবু আমি জানি
বহমান সুরে এর চেয়েও বেশি শ্রুতিসুধা ঝরে;
হয়তো দেখিনি কোনো ঈশ্বরীর যাওয়া, আমি মানি;
প্রিয়তমা হেঁটে গেলে মৃত্তিকায় তার ছাপ পড়ে:
স্বর্গের দোহাই, তবু, এ সোহাগ ততই বিরল
যতদূর যাওয়া যেত করে শুধু সোহাগের ছল।
(My mistress’ eyes are nothing like the sun;
Coral is far more red than her lips’ red;
If snow be white, why then her breasts are dun;
If hairs be wires, black wires grow on her head.
I have seen roses damask’d, red and white,
But no such roses see I in her cheeks;
And in some perfumes is there more delight
Than in the breath that from my mistress reeks.
I love to hear her speak, yet well I know
That music hath a far more pleasing sound;
I grant I never saw a goddess go;
My mistress, when she walks, treads on the ground:
And yet, by heaven, I think my love as rare
As any she belied with false compare.)
শেক্সপীয়রের সনেট - ১৫
===================
যতবারই ভেবে দেখি, সমস্তের এই হয়ে ওঠা
ক্ষণিকেরই পূর্ণতা ধরে রাখে তাদের অন্তরে,
এ বিশাল মঞ্চজুড়ে যত দৃশ্যকোলাহলে ফোটা –
তারও শিরে নক্ষত্রের গূঢ় অভিসন্ধি বাস করে।
মানুষ, যখনই দেখি বেড়ে ওঠে বৃক্ষের মতো
একই আকাশের দিকে হুবহু, আদরে-সভয়ে,
যৌবনশিখরে, দর্পে অস্তেরই দ্যোতনা উদ্গত;
প্রাক্তন, সাহসী কাল কেড়ে নেয় স্মৃতিদের ক্ষয়।
তখনই নশ্বর এই যাপনের দম্ভ আবার
তোমায় যৌবনশ্রেষ্ঠে সাজায় আমার দৃকপাতে
যেইখানে নষ্ট কাল মেপে নেয় অনর্থের ভার
লাবণ্য তোমার ওই, মুছে দিতে কলঙ্কিনী রাতে।
কালের বিরুদ্ধে সঁপি যুদ্ধে সব, সোহাগে তোমার।
সে তোমায় শূন্য করে, আমি পূর্ণ করি বারবার।
(When I consider everything that grows
Holds in perfection but a little moment,
That this huge stage presenteth nought but shows
Whereon the stars in secret influence comment;
When I perceive that men as plants increase,
Cheered and check'd even by the selfsame sky,
Vaunt in their youthful sap, at height decrease,
And wear their brave state out of memory;
Then the conceit of this inconstant stay
Sets you most rich in youth before my sight,
Where wasteful Time debateth with Decay
To change your day of youth to sullied night;
And all in war with Time for love of you,
As he takes from you, I engraft you new.)
Comments
Post a Comment