Skip to main content
যা কিছু দেখব ভাবি
যা কিছু দেখব ভাবি,
দেখি, ভুল হয়ে গেছে।
দেখার কথা ছিল যেইদিকে,
তাকাই নি।
অন্যত্র ― সময় ও জলের
গভীরতা মেপেছি
যত্রতত্র
অন্ধকার দেখে বলে উঠেছি
'মৃত্যু'
কেঁদেছি –
'একবার দেখা দিয়ে
আমায় শুদ্ধ করো, মৃত্যু'
দেখিনি
মৃত্যু নয়,
শুভ্র একটি ফুল ফুটে আছে।
(আলোকচিত্র – শ্রীময়ী)
Comments
Post a Comment