Followers

আমরা দু'জন

আমরা দুজন – শুভংকর

আমাদের কথা তাদের জন্য, অসীম শূন্য যাদের উঠান
বৃষ্টিবাতাস যাদের ঘরে লক্ষ্মীটুকুর খোঁজ নিয়ে যায়,
তাদের জন্য আমরা দু'জন, তাদের জন্য সহস্রবার
আমরা দু'জন হারতে জানি, আমরা দু'জন হার মেনে যাই।

কী আর এমন ক্লান্তি তাতে! দুঃখ পেলে তাকেই আমি
যখন-তখন কৃষ্ণা ডাকি, সোহাগ এলে কষ্টিপাথর,
হয়তো বা সে আগের মতো বুক পেতে দেয় ঝড়-আঘাতে,
হয়তো বা সে নতুন কোনও যন্ত্রণাকে জড়ায়। বলে --

যাদের উঠান চাঁদের আলোর আস্ফালনে যুগল হলো,
যাদের ঘরে অনন্ত এক স্তব্ধতাসুর আলাপ জমায়,
তাদের জন্য আমরা দু'জন, তাদের জন্য সহস্রবার
আমরা যেন হারতে জানি, আমরা যেন হার মেনে যাই।
   
(২৬শে অগাস্ট, ২০২০)

Comments