Followers

ঘর

বিশেষ বিশেষ খবরে ভেসে উঠছে
          মহাকুম্ভের ভিড়;
          ফ্রাইডে নাইটের হুল্লোড়ে বেলাগাম যুবক-যুবতী;
          বৃহত্তম শিবমন্দির উদ্বোধনে ডিজে-মিক্স বাজিয়ে
          সনাতনীদর আধুনিকতা-প্রদর্শন;
          ধনতেরসে কে হবে কুবের ...

নিউজবারে একের পর এক ভেসে যাচ্ছে
          মৃত পরিযায়ী শ্রমিক;
          চাকরিহারা, যোগ্য শিক্ষক;
          লাথি-খাওয়া গর্ভবতী;
          দাঙ্গার ব্লু-প্রিন্ট ...

আর ওয়েটলিস্টে দাঁড়িয়ে থেকে থেকে
বিস্মৃতির বেঞ্চিতে শুয়ে ঘুমিয়ে পড়ছে
          যুদ্ধবিধ্বস্ত অভুক্ত মানুষের ঝাঁক,
          যাদের অভিধানে 'ঘর' শব্দটির পাশে লেখা
          কৃষ্ণগহ্বর

Comments