কবিতা
কবিতা শব্দে নয়, ভাষায় নয়, ছন্দে নয়, মিলে নয়।
কবিতা ভাবে।
ভাব হলে, রোজকার গদ্যও কবিতা হয়ে ওঠে।
সামান্য, ছোটখাটো ঘটনা – বাড়ন্ত চাল, বাতিল পেনের ঢাকনি, ছেড়ে যাওয়া রোগশয্যা, সবই কবিতা হয়ে উঠতে পারে।
এছাড়া নদীর গতিপথ, বৃষ্টিস্নাত ট্রেন, রাতজোনাকি, এসব তো আছেই।
এতকিছু কবিতা না হয়েও কবিতা হয়ে উঠতে পারে, কারণ কবিতা দৃশ্যে নয়, কবিতা দেখায়। কবিতা ভাবে।
তাই, দীর্ঘদিন কবিতা লিখতে না পারলে – তারও দায় দৃশ্যের নয়, দেখার।
দেখার চোখ, অনুভবের হৃদয় নষ্ট হয়ে গেছে তার।
Comments
Post a Comment