Followers

খসড়া

 

যাওয়ার কারণ নেই,
তাও এই সত্যিমিথ্যে দূরে চলে যাওয়া
এই যে সমস্ত কথার শেষে মনে হওয়া
ফুরানের সূর্য অবিচল,
ডাকবাক্সে স্মৃতি বুকজল,
সবকিছু মুছে যায় উচ্চারণে, অস্ফুট কথায়।
ভালোবাসো, ভালোবাসো
একবার, প্রথম সাক্ষাতে ভালোবাসো
বিদায়ের মতো।
জোনাকিরা উড়ে যাক অনঙ্গ দ্বিধায়
 
 
©শুভংকর।

Comments