হাওয়াকল
(লাইন, অক্ষরগুলি কিছুটা সাজিয়ে নিতে হবে)
সকাল থেকে সন্ধে হাওয়াকল
মরণপণ ঝাঁপায় বিপরীত সকাল থেকে
পোষ না মানা ছল ---
সাঁজোয়াগাড়ি সেজেছে
হাওয়াকল
ঝড়ের স্তুতি, পরের
যত ক্ষতি,
সঙ্গে জড়ো বেবাক অসংগতি, আর
যেটুকু দম্ভ ছিল ভারী
সে-ও নিয়েছে হাওয়ার জমিদারি।
উড়েছে ঘর,
পুড়েছে সম্বল, এখন শুধু বাজছে হাওয়াকল
গ্রামবাড়িগাছশহরমানুষখেকো
শিরদাঁড়াতে মারণহাওয়াকল
শব্দ ছিঁড়ে অক্ষরে
প্রণয়, ক্ষুদ্র তমযেটুকু স ঞ্চ য়
তার কপালেও ঘনায়
হা ও য়া ক ল
Comments
Post a Comment