তাকাও আলোর দিকে,
অন্ধকার বেঁধে রাখো ঝড়ে ---
যে ঝড় প্রকাশ্য নয়।
যদি ফিরে তাকে মনে পড়ে,
তার ছায়া ধরে রাখো চোখের অন্তরে
এক শুক্লাজোছনায়।
স্থান, কাল ভেসে যায়
শহরপ্রান্তরে।
বাউলের মেঠো সুর ভরে রাখে রাত্রিকাল, ঘর ...
তোমার শরীরে শুধু জ্বর
কথা দাও, রাত্রিকাল
অভিরাম ধরা দেবে ঘুমের অনন্ত প্রহরে।
Comments
Post a Comment