Followers

শ্যামা - ১

রুদ্ধ দেশ, দীর্ণ পরিচয়
পথে নিঃস্ব প্রাণ শয়ে শয়ে –
মরমী, ছিন্ন এই কাল
তরিবৎ গাঁথে শোকজাল,
সে দিয়েই পূজা করি তোর,
অন্ধকার গড়ি রাত-ভোর।

আঁধারবিলাসী তুই, আয়
পুড়ে যাক যত অভিপ্রায়!
শ্মশান-মশানে জ্বেলে দীপ,
শব যত, করে দে মা শিব,
অর্থহীন আলো-অন্ধকার –
ফিরে আয়, শ্যামা, মা আমার।

Comments